❓ সাধারণ জিজ্ঞাসা (FAQ) — সদেশ হাসপাতাল
অ্যাপয়েন্টমেন্ট, টেস্ট, রিপোর্ট, কেবিন — সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর। আরও জানতে কল করুন 09666-777990।
কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব?
অনলাইনে doctor.sodeshhospital.com থেকে অথবা 09666-777990 নম্বরে কল করে।
জরুরি বিভাগ কি ২৪ ঘণ্টা খোলা?
হ্যাঁ, জরুরি বিভাগ ও অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা চালু।
রিপোর্ট কি অনলাইনে পাওয়া যায়?
হ্যাঁ, ডায়াগনস্টিক রিপোর্ট অনলাইনে ডাউনলোড করা যায়।
পেমেন্টের পদ্ধতি কী কী?
নগদ টাকা, ডেবিট/ক্রেডিট কার্ড এবং বিকাশ/নগদ মোবাইল ব্যাংকিং — সবই গ্রহণ করা হয়।
ভিজিটিং আওয়ার কখন?
সাধারণত প্রতিদিন সকাল ১০টা–দুপুর ১২টা এবং বিকাল ৫টা–সন্ধ্যা ৭টা। বিস্তারিত জানতে কল করুন 09666-777990।
কীভাবে কেবিন বুক করব?
কেবিন পেজ থেকে শর্ত মেনে বুকিং করুন অথবা 09666-777990 নম্বরে কল করুন।
অ্যাম্বুলেন্স কীভাবে পাব?
২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য কল করুন: 01729847717, 01729862650 অথবা হটলাইন 09666-777990।
করপোরেট বা বীমা সুবিধা আছে কি?
হ্যাঁ, চুক্তিবদ্ধ ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বিশেষ ছাড় ও ক্যাশলেস সুবিধা রয়েছে।
হেলথ প্যাকেজ কীভাবে নেব?
হেলথ প্যাকেজ পেজ থেকে পছন্দের প্যাকেজ বেছে নিন অথবা রিসেপশনে যোগাযোগ করুন।
রিপোর্ট পেতে কত সময় লাগে?
সাধারণ পরীক্ষার রিপোর্ট একই দিনে; কিছু বিশেষায়িত পরীক্ষার রিপোর্ট ২৪–৪৮ ঘণ্টায় অনলাইনে পাওয়া যায়।